কেশিরবাধ জঙ্গলে প্রবেশ করল দুই শাবক সহ ৪২ টি হাতি
দি নিউজ লায়ন ; সদ্যোজাত দুই হস্তিশাবক সহ ৪২ টি হাতির দল প্রবেশ করলো বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের কোশিরবাধ জঙ্গলে। মঙ্গলবার সকালে বিষ্ণুপুর কোতুলপুর রাস্তা পেরিয়ে হাতির দলটি কেশিরবাধ জঙ্গলে প্রবেশ করে। বিগত বেশ কয়েকদিন ধরে বড়জোড়া ও বেলিয়াতোড় রেঞ্জ এলাকায় তান্ডব চালায় হাতির এই দলটি।
অবশেষে বন কর্মীরা হুলাপার্টির সাহায্য নিয়ে হাতির দলটিকে পশ্চিম মেদিনীপুরে ফেরানোর চেষ্টা করে। হুলাপার্টির তাড়া খেয়ে মঙ্গলবার সকালে উত্তর বন বিভাগ ছেড়ে বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের জঙ্গলে প্রবেশ করে দলটি। এদিন সকালে জয়পুরের জঙ্গলে বিষ্ণুপুর কোতুলপুর রাজ্য সড়ক অতিক্রম করে প্রথমে বাসুদেবপুর জঙ্গলে ও পরে কোশিরবাধ জঙ্গলে ঢুকে পড়ে দলটি। বনদফতর সুত্রে জানা গেছে হাতির দলটি পশ্চিম মেদিনীপুর মুখে রয়েছে।
দলের মধ্যে দুটি সদ্যজাত হস্তিশাবক এবং বেশ কয়েকটি শাবক রয়েছে। সেই দিকে সজাগ দৃষ্টি রেখে হাতির দলটিকে ধীরে ধীরে পশ্চিম মেদিনীপুরের দিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হবে বলে জানিয়েছে বন দফতর।

Post a Comment